পুনে, ১৯ অক্টোবর (হি.স.): বিশ্বকাপের ১৭ তম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে খেলছেন না সাকিব। সাকিবের পরিবর্তে দলে জায়গা হয়েছে নাজুম আহমেদের। এ ছাড়াও দলে জায়গা হারিয়েছেন পেসার তাসকিন আহমেদ। তার জায়গায় দলে জায়গা পেয়েছেন হাসান মাহমুদ। আর ভারত অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে।
ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
হিন্দুস্থান সমাচার /শান্তি
