কলকাতা, ৩১ অক্টোবর (হি.স.): কিছুক্ষণ আগে ইডেনে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে একটি পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। শেখ মেহেদীর পরিবর্তে দলে ফিরেছেন তাওহীদ হৃদয়। এদিকে পাকিস্তান দলেও রয়েছে তিন পরিবর্তন। ইমাম উল হক, শাদাব খান এবং মোহাম্মদ নাওয়াজের পরিবর্তে দলে ফিরেছেন ফখর, উসামা মির এবং আগা সালমান।
পাকিস্তান একাদশ :
আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাহিন আফ্রিদি, উসামা মির, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
