আমেদাবাদ, ৪ নভেম্বর(হি.স.): ছয় ম্যাচের মধ্যে পাঁচটিই হেরেছে জস বাটলারের দল। আজ চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে গেল বারের চ্যাম্পিয়নরা।বিদার ঘন্টা বেজেই গেছে।এখন শুধু সম্মান রক্ষা লড়াই।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মান রক্ষার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে ইংলিশরা।
এদিকে প্রথম দুই ম্যাচ হারের পর টানা চার জয় পেয়েছে অস্ট্রেলিয়া। তাদের আজকের লক্ষ্য জয়ের ধারা বজায় রেখে শেষ চারের দিকে এগিয়ে যাওয়া।
বিশ্বকাপের সাক্ষাৎকারে অস্ট্রেলিয়া জিতেছে ৬ বার, ৩ ম্যাচে জয় ইংল্যান্ডের। শেষ দেখায় ২০১৯ বিশ্বকাপে ৮ উইকেটে জিতেছিল ইংল্যান্ড।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
