লখনউ, ১৬ অক্টোবর (হি.স.): নতুন অধিনায়ক কুশল মেন্ডিসের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে লঙ্কান বাহিনী। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা।
লঙ্কান শিবিরে দুটি পরিবর্তন হয়েছে। দাসুন শানাকার বদলে খেলবেন চামিকা করুনারত্নে এবং লাহিরু কুমারা খেলবেন মাথিশা পাথিরানার পরিবর্তে। অপর দিকে অজি শিবিরে কোনো পরিবর্তন হয়নি।
দুই দলের মুখোমুখি সবশেষ ৫ টি সাক্ষাৎকারে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। পাঁচটি ম্যাচের মধ্যে অজিদের জয় ২টিতে আর লঙ্কানদের জয় ৩টি।
শ্রীলঙ্কার একাদশ:
পাথুম নিসানকা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, চামিকা, দুনিথ ভেলালাগে, মাহিশ থিকশানা, দিলশান মাদুশাঙ্কা ও লাহিরু কুমারা।
অস্ট্রেলিয়ার একাদশ:
মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশানে, জস ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।
হিন্দুস্থান সমাচার /শান্তি
