ধরমশালা, ২৮ অক্টোবর(হি.স.): হাইভোল্টেজ ম্যাচে। মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠালো নিউজিল্যান্ড।
ম্যাচে দু”দলই একাদশে পরিবর্তন নিয়ে নেমেছে। ক্যামেরুন গ্রিনের পরিবর্তে অস্ট্রেলিয়ার একাদশে এসেছেন ট্রাভিস হেড। পায়ের মাংসপেশিতে চোট পাওয়া নিউজিল্যান্ডের মার্ক চাপম্যানের পরিবর্তে দলে এসেছেন জিমি নিশাম। হেড ও নিশাম দুজনই এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো একাদশে সুযোগ পেলেন।
অস্ট্রেলিয়া একাদশ:
ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জস ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।
নিউজিল্যান্ড একাদশ:
ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
হিন্দুস্থান সমাচার /শান্তি
