নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): দক্ষিণ আফ্রিকায় টেস্ট শুরু ২৬ ডিসেম্বর। এই সময়ে দেশে ফিরে এসেছেন বিরাট কোহলি। তিনি পারিবারিক কারণে বোর্ডের অনুমতি নিয়ে দেশে ফিরেছেন। সুতরাং হাতে আর সময় তিন দিন। প্রশ্ন উঠছে প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন তো?
সূত্রের খবর, গত কয়েক মাস ধরেই জল্পনা চলছে সন্তানসম্ভবা বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা। শোনা গিয়েছিল, বিশ্বকাপের পরেই এই খবর নাকি সমাজমাধ্যমের পাতায় ঘোষণা করার কথা ছিল বিরুষ্কার। কিন্তু তা হয়নি। তবে ১৯ ডিসেম্বর সমাজমাধ্যমের পাতায় অনুষ্কা একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়ো দেখেই অনুরাগীদের ধারণা, অনুষ্কা হয়তো দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। তবে কোহলির দেশে ফেরার এটাই কি কারণ? তা অবশ্য জানা যায়নি।
তবে বোর্ডের তরফে জানানো হয়েছে, প্রথম টেস্টের আগে দক্ষিণ আফ্রিকায় যাবেন বিরাট এবং টেস্ট ম্যাচ খেলবেন।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
