ফ্লোরিডা, ২৭ জুলাই (হি.স.): গত বুধবার মেজর লিগ সকার অল স্টার দলের হয়ে ম্যাচ না খেলায় এই ম্যাচে নিষিদ্ধ হন মেসি ও আলবা। মেসি ও জর্দি আলবার নিষেধাজ্ঞার কারণে তাই তাঁরা ম্যাচটিতে ছিলেন না l খেলা দেখলেন গ্যালারিতে বসেl দুই দলের কোনও দলই গোলের দেখাই পেল না। পয়েন্ট ভাগভাগি করে নিল ইন্টার মায়ামি ও এফসি সিনসিনাটি।
মেজর লিগ সকারে ভারতীয় সময় রবিবার সকালে দুই দলের লড়াই শেষ হয় গোলশূন্য ড্রয়েl
মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে মায়ামির ভরসা ছিলেন লুইস সুয়ারেস ও তাদেও আইয়েন্দে। কিন্তু তাঁরা জ্বলে উঠতে পারেননি।
এই ড্রয়ের পর মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাটি। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া। ২২ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পাঁচে মায়ামি।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
