দুবাই, ৯ জানুয়ারি(হি.স.) : আজ আইসিসির তরফে এক প্রেস বিবৃতিতে কেপটাউনের পিচ নিয়ে রিপোর্ট দেওয়া হয়েছে। নিউল্যান্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ বলছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। আইসিসি ম্যাচ রেফারি ক্রিস ব্রড বলেছেন, ‘নিউল্যান্ডসের পিচ ব্যাটিংয়ের জন্য খুবই বিপজ্জনক ছিল। শট খেলা কঠিন। অনেক ব্যাটারই হাতে চোট পেয়েছেন।’
তিনি বলেন, ‘কেপটাউনের পিচকে অসন্তোষজনক রেটিং দেওয়ার পাশাপাশি এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হল। পাঁচ বছরের জন্য এই পয়েন্ট থাকবে। ৬ ডিমেরিট পয়েন্ট হলে সেই ভেনুকে নির্বাসিত করতে পারে আইসিসি।’
হিন্দুস্থান সমাচার /শান্তি
