দুবাই, ৪ সেপ্টেম্বর (হি.স.) : আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহী শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। আট দলের টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও স্বাগতিক আরব আমিরশাহী। আর ‘বি’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং ও বাংলাদেশ। টি-২০ এই ফরম্যাটের হাই ভোল্টেজ ম্যাচটি রয়েছে ১৪ সেপ্টেম্বরের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে। সম্প্রতি পেহেলগাম ঘটনার পর এই ম্যাচটি ঘিরে আরো উত্তেজনা বেড়েছে। ফলে ম্যাচটিকে ঘিরে ক্রিকেট ভক্তদের মধ্যে বাড়ছে আগ্রহ ও উত্তেজনা।
বূহস্পতবার থেকে এশিয়া কাপের জন্য টিকিট বিক্রি শুরু করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। অনলাইনে বুকিংয়ের জন্য চালু করা হয়েছে প্ল্যাটিনাম লিস্ট পোর্টাল। ভক্তরা চাইলে তিনটি প্যাকেজের মধ্যে থেকে টিকিট কিনতে পারবেন। টিকিট কেনার জন্য ভক্তরা এসিসির টিকিটিং পার্টনার প্লাটিনাম লিস্টের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। এছাড়া শিগগিরই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম ও আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের বক্স অফিস থেকেও টিকিট পাওয়া যাবে।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
