কলকাতা, ৩০ ডিসেম্বর(হি.স.): দোহায় এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ১৩ জানুয়ারি গ্রুপ বি-র প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। ১৮ জানুয়ারি ভারতের পরবর্তী ম্যাচ উজবেকিস্তানের বিরুদ্ধে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৩ জানুয়ারি ভারতের প্রতিপক্ষ সিরিয়া।
আজ এশিয়ান কাপের জন্য চূড়ান্ত ২৬ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হল- গোলকিপার- অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু, বিশাল কাইথ, ডিফেন্ডার-আকাশ মিশ্র, লালচুননুনগা, মেহতাব সিং, নিখিল পূজারি, প্রীতম কোটাল, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান, সুভাশিস বোস, মিডফিল্ডার-অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, দীপক টাংরি, লালেংমাবিয়া রালতে, লিস্টন কোলাসো, নাওরেম মহেশ সিং, সাহাল আব্দুল সামাদ, সুরেশ সিং, উদান্ত সিং,
ফরোয়ার্ড-ঈশান পন্ডিতা, লালিনজুয়ালা ছাংতে, মনবীর সিং, রাহুল কেপি, সুনীল ছেত্রী, বিক্রম প্রতাপ সিং।
হিন্দুস্থান সমাচার /শান্তি
