মুম্বই, ২৬ জুন (হি.স.): ঋষভ পন্তের ব্যাটিং উপভোগ করেছেন গ্রেগ চ্যাপেল। বিশেষ করে এই কিপার-ব্যাটসম্যানের অপ্রথাগত শটগুলো দেখে তিনি মুগ্ধ। অস্ট্রেলিয়ান গ্রেটের মতে, ক্রিকেটকে যেন নতুন করে মেলে ধরছেন পন্ত। বুধবার মুম্বইয়ে একটি প্রচারণামূলক অনুষ্ঠানে গ্রেগ চ্যাপেল পন্তকে প্রশংসায় ভাসিয়েছেন।
পন্তের ব্যাটিংয়ের সৌন্দর্য হল সে খুব দ্রুত রান করে, যা দলকে ম্যাচ জেতার সময় দেয়। ইংল্যান্ডে সেদিন হেডিংলি টেস্টে দেখলাম l এর আগে অস্ট্রেলিয়া সফরেও দেখেছি। তাঁর পারফরম্যানস ছিল অসাধারণ। সে এমন কিছু শট খেলেছে, যেগুলো সম্ভবত আমার এমসিসির কোচিং ম্যানুয়ালে ছিল না। ব্যাটসম্যান হিসেবে সে খেলাটিকে পুনরাবিস্কার করছে।”
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
