বাসেল, ২০ জুলাই (হি.স.) : উয়েফা উইমেন্স ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে উঠেছে জার্মানি। শনিবার বাসেলের সেন্ট জ্যাকব পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে জয় পায় জার্মানরা।
ম্যাচের শুরুতেই দশ জনের দল হয়ে যায় জার্মানির মহিলারা। সেই সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় ফ্রান্স। তবে ২৩ মিনিটে জার্মানির ক্লারা বুয়েলের কর্নার থেকে হেডে গোল করে সমতা ফেরান সজোকে নিউসকেন।
প্রথমার্ধ ছিল ১-১। দ্বিতীয়ার্ধে জার্মানির নিউসকেনের পেনাল্টি রুখে দেন ফরাসি গোলকিপার পলিন পেইরো ম্যাগনিন। এরপর অতিরিক্ত সময়ে কোনও দল গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে।
সেখানে ফ্রান্সের দুই খেলোয়াড় আমেল মাজরি ও অ্যালিস সোমবাথের শট ঠেকিয়ে দিয়ে নায়িকা হয়ে যান জার্মান গোলরক্ষক বার্গার। অপরদিকে, জার্মানির সারা ডাব্রিৎজের শট অফ টার্গেট হলেও শেষ পর্যন্ত শুট আউট জেতে জার্মানির মেয়েরাই।
সেমিফাইনালে জার্মানি খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
