
কলকাতা, ৫ আগস্ট (হি. স.) : ইডেন গার্ডেন্সে স্কোরার’দের নিয়ে মঙ্গলবারের একদিনের কর্মশালায় বেশ সাড়া মিলল। আয়োজক – ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল। দুই পর্যায়ে ওই কর্মশালায় মোট ৭৬ জন যোগদান করেন। এর নেতৃত্বে ছিলেন – পি জয়পাল। সিএবি’র সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি এদিন উপস্থিত ছিলেন। এছাড়াও সিনিয়র বাংলা দলের প্রধান কোচ এল আর শুক্লা, বাংলা দলের অনূর্ধ্ব – ১৯, হেড কোচ সৌরাশিস লাহিড়ী প্রমুখ এদিন কর্মশালায় উপস্থিত ছিলেন। যদিও উভয়েই এদিন কর্মশালায় বক্তব্য রাখেন। পি জয়পালের সঙ্গে মত বিনিময় করেছেন। চলতি বর্ষেই ঘরোয়া লিগে ভালো ফল পাওয়া যাবে বলে আশাপ্রকাশ করেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
