রিয়াদ, ২১ জানুয়ারি(হি.স.) ৩৬ বছর বয়সেও ফুটবলে একচ্ছত্র আধিপত্য করে চলেছেন বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ জয়ের পর তিনি সকল সমালোচনার জবাব দিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে মার্কিন ক্লাব ইন্টার মায়ামির হয়ে তিনি দারুণ প্রভাব বিস্তার করেছেন। এবার আর্জেন্টাইন এই তারকা অপেক্ষা করছেন পরবর্তী দুই বড় ম্যাচের জন্য।
এই দুই ম্যাচ হবে আগামী ৩০ জানুয়ারি আল-হিলাল ও ২ ফেব্রুয়ারি আল-নাসরের সঙ্গে। এই দুই ম্যাচ লিওনেল মেসির দল ইন্টার মায়ামি খেলবে। এই প্রীতি ম্যাচ দুটি হবে রাত ১২টায়। আপাতত সেদিকেই নজর রয়েছে মেসির।
তবে ২ ফেব্রুয়ারি আল-নাসর ও মায়ামির এই হাইভোল্টেজ ম্যাচটির দিকে তাকিয়ে ফুটবল বিশ্ব।কারণ এই ম্যাচে চলতি বছরের প্রথম মেসি-রোনালদো দ্বৈরথ দেখবে ফুটবল বিশ্ব।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
