মাদ্রিদ, ১ অক্টোবর (হি.স.): আলমাতিকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় পেল রিয়াল মাদ্রিদ।
কাজাখস্তানের ক্লাবটির মাঠে মঙ্গলবার রাতে ৫-০ গোলে জিতেছে শাবি আলোন্সোর দল। কিলিয়ান এমবাপের হ্যাটট্রিকের পরের গোল দুটি করেন এদুয়ার্দো কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াস।
ইউরোপ সেরার মঞ্চে এবার দুই ম্যাচে এমবাপের গোল হলো পাঁচটি। সব মিলিয়ে মরসুমে তার গোল হলো ১৩টি। চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে ৬০ গোল হল ফরাসি তারকার, ৮৯ ম্যাচে।
দুই ম্যাচেই জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচেই হেরে পয়েন্ট টেবিলের সবার শেষে আলমাতি।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
