রাবাত, ১ জানুয়ারি (হি.স.): বুধবার রাতে শেষ হয়েছে আফ্রিকান কাপ অব নেশন্সের গ্রুপ পর্ব।
বুধবার রাতে ‘এফ’ গ্রুপের দুই ম্যাচে মুখোমুখি হয়েছিল গ্যাবন ও আইভরি কোস্ট এবং মোজাম্বিক ও ক্যামেরুন। গ্যাবনকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে ওঠে বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্ট। অপর ম্যাচে মোজাম্বিককে ২-১ গোলে হারিয়ে গ্রুপ রানার্স আপ হয় ক্যামেরুন। এর আগে বাকি ১৪টি দল শেষ ষোলো নিশ্চিত করেছে। এক নজরে দেখে নেওয়া যাক শেষ ষোলোতে কে কার মুখোমুখি হচ্ছে।
শেষ ষোলোর সূচি:
**জানুয়ারি ৩ – সেনেগাল বনাম সুদান
**জানুয়ারি ৩ – মালি বনাম তিউনিসিয়া
**জানুয়ারি ৪ – মরক্কো বনাম তাঞ্জানিয়া
**জানুয়ারি ৪ – দক্ষিণ আফ্রিকা বনাম ক্যামেরুন
**জানুয়ারি ৬ – মিশর বনাম বেনিন
**জানুয়ারি ৬ – নাইজেরিয়া বনাম মোজাম্বিক
**জানুয়ারি ৬ – আলজেরিয়া বনাম ডিআর কঙ্গো
**জানুয়ারি ৬ – আইভরি কোস্ট বনাম বুরকিনা ফাসো।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
