কেপটাউন, ২২ ডিসেম্বর (হি.স.): আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ও ওপেনিং ব্যাটসম্যান ডিন এলগার। আগামী ৩ জানুয়ারি কেপটাউনে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টই হবে তাঁর ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ।
১২ বছরের ক্যারিয়ারে ৮৪টি টেস্ট খেলেছেন। করেছেন ৫১৪৬ রান । তার মধ্যে আছে ১৩টি শতক ও ২৩টি অর্ধশতক।২০২১ সালের মে থেকে ২০২৩ সালের জানুয়ারি মাস পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে ১৭টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এলগার।
দক্ষিণ আফ্রিকার লাল বলের কোচ শুকরি কনরাডের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নেই জানার পর এলগার এই সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৪ সালে ইংল্যান্ডের কাউন্টি দল এসেক্সে খেলার কথা আছে এলগারের।
হিন্দুস্থান সমাচার /শান্তি
