পুনে, ৮ নভেম্বর(হি.স.): আজ প্রাক্তন চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গে নবাগত নেদারল্যান্ডসের ম্যাচ। খেলা হবে পুনের মহারাষ্ট্রের ক্রিকেট এসোসিয়েশনের মাঠে। গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের এবারের বিশ্বকাপে করুন পরিণতি দেখে অবাক ক্রিকেটদুনিয়া। ১০ দলের মধ্যে শেষ স্থানটিতে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। পয়েন্ট টেবিলের শেষে ইংল্যান্ডের নাম থাকাটা কেউ মেনে নিতে পারছেন না।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটন ঘটালেও পরে নেদারল্যান্ডস বিশ্বকাপে উল্লেখযোগ্য আর কিছু করে দেখাতে পারেনি। সাত ম্যাচের মাত্র দুটিতে জিতে স্কট এডওয়ার্ডসদের জায়গা হয়েছে নয় নম্বরে। এর ফলে দুই দলেরই সেমিফাইনালের স্বপ্নে ইতি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শান্তি
