সেঞ্চুরিয়ন, ২৫ ডিসেম্বর(হি.স.) : মঙ্গলবার বক্সিং ডে টেস্ট।মুখোমুখি হচ্ছে ভারত- দক্ষিণ আফ্রিকা। উত্তেজনায় ফুটছে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। দীর্ঘ সময় পর সাদা জার্সিতে দেখা যাবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের। এর আগে ভারত সাদা জার্সিতে খেলেছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে।ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্টের সিরিজে ভারত জিতেছে এক শূন্যতে।বৃষ্টির জন্য একটি টেস্ট পরিত্যক্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে বেশ কিছু তরুণ মুখও রয়েছে স্কোয়াডে। তেমনই দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরছেন জসপ্রীত বুমরা।বুমরা চোটের কারণে বেশ কিছুদিন আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্বে এখনও অবধি মাত্র দুটি টেস্ট খেলেছে ভারত। সেটা ওই ওয়েস্ট ইন্ডিজ সফরে, যেখানে পাওয়া যায়নি জসপ্রীত বুমরাকে। এবার ভারতের নজরে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট জয়ের জিতে ইতিহাস গড়া। আগামীকাল প্রথম টেস্টের ভেনু সেঞ্চুরিয়ন। এই মাঠে ভারতের পরিসংখ্যান কী বলছে?
সেঞ্চুরিয়নে ভারতের সাফল্য ও ব্যর্থতা :
এই মাঠে এখন পর্যন্ত তিনটি টেস্ট খেলেছে ভারত। যার দুটি হার, একটি জয়।
গড় রান:
এই মাঠে দক্ষিণ আফ্রিকার গড় স্কোর ৩১৫ রান। ভারতের ২৫৯ রান।
সেঞ্চুরিয়নে সর্বাধিক ও সর্বনিম্ন স্কোর:
সেঞ্চুরিয়নে সর্বাধিক ৬২১ রয়েছে দক্ষিণ আফ্রিকার। ২০২০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ইনিংস এবং ৪৫ রানে জিতেছিল প্রোটিয়ারা।আর এই মাঠে ভারতের সর্বাধিক স্কোর ২০১০ সালে ৪৫৯। তাতেও ইনিংস এবং ২৫ রানে হার ভারতের।
সর্বনিম্ন স্কোর:
এই মাঠে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর ১১৬। এ বছরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই স্কোর গড়েছিল দক্ষিণ আফ্রিকা। দুরন্ত প্রত্যাবর্তনে শেষ অবধি ৮৭ রানে জিতেও ছিল দক্ষিণ আফ্রিকা।
আর ভারতের সর্বনিম্ন স্কোর ১৩৬। সেটা ২০১০ সালেই।
সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট রেকর্ড:
তিন বার মুখোমুখি হয়েছে দু-দল। দক্ষিণ আফ্রিকার জয় দুটিতে। ভারত জিতেছে একটি।
হিন্দুস্থান সমাচার /শান্তি
