মুম্বই, ২০ জানুয়ারি (হি.স.): এসে গেল এবারের আইপিএল। সব দলগুলোই এখন তৈরি হচ্ছে। এর মধ্যেই এল আইপিএলের স্পন্সরের খবর। এবারের আইপিএলের স্পনসর হিসেবে আবার দেখা যাবে টাটা গ্রুপকেই। পাঁচ বছরের জন্য টাটা গ্রুপই আইপিএলের স্পনসর থাকছে। জানা গিয়েছে, বোর্ডকে প্রতি বছর ৫০০ কোটি টাকা দেবে টাটা। ২০২৪-২৮ এই পাঁচ বছর চুক্তি থাকবে টাটা গ্রুপের সঙ্গে। তারপরেও চুক্তি বাড়ানো হতে পারে। ২০২২ সাল থেকে আইপিএলের প্রধান স্পনসর টাটা। বিসিসিআই শনিবার ঘোষণা করেছে, টাটা গ্রুপ আইপিএলের টাইটেল স্পন্সরশিপ আরও পাঁচ বছরের জন্য বাড়িয়েছে, ২০২৪ থেকে ২০২৮ পর্যন্ত, ২,৫০০ কোটি টাকায়, এটি লীগের ইতিহাসে সর্বোচ্চ স্পনসরশিপ পরিমাণ করে তুলেছে।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
