আমেদাবাদ, ১৯ নভেম্বর(হি.স.) : পুরো বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং করা ভারত ফাইনালে ভালো ব্যাটিং করতে পারল না।অধিনায়ক রোহিত শর্মা ব্যাটিংটা ভালো শুরু করলেও মিডল ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউড। তাদের বোলিং তোপের সামনে রীতিমতো নাকানিচুবানি খেয়ে করলো ২৪০ রান।
বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৪১ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক ভারত। ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক লোকেশ রাহুল। ১০৭ বলে ৬৬ রান করেছেন তিনি। আর রোহিত শর্মা ৪৭ ও বিরাট কোহলি ৫৪ রান করেন।
হিন্দুস্থান সমাচার /শান্তি
