মুম্বই, ৭ নভেম্বর(হি.স.): মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে আফগানিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় সংগ্রহ পেল। ইবরাহিম জাদরানের দারুণ সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত ব্যাটিং করার কৃতিত্ব দেখিয়ে ইবরাহিম জাদরান ১৪৩ বলে ১২৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন । এটিই বিশ্বকাপে কোনো আফগানিস্তানের প্রথম সেঞ্চুরি।
অস্ট্রেলিয়ার পক্ষে ৯ ওভারে ৩৯ রান দিয়ে ২ উইকেট শিকার করেন হ্যাজেলউড। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা।
হিন্দুস্থান সমাচার /শান্তি
