মুম্বই, ১৫ নভেম্বর (হি.স.): টসে জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ‘ভালো একটি উইকেট, একটু ধীরগতির’, মনে করেন ভারত অধিনায়ক। ভালো একটি ম্যাচের আশা তাঁর। নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসনও বলেছেন, ব্যবহৃত উইকেটে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন তিনিও। দুই দলই অপরিবর্তিত আছে আগের ম্যাচ থেকে। শুরু থেকেই আগ্রাসী খেলেছেন রোহিত, তবে অর্ধশতরানের আগেই সাউদির বলে আউট হয়েছেন রোহিত, ভারত ১০ ওভারে ৮৪/১।
একাদশ:
ভারত
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।
নিউজিল্যান্ড
ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম সেমিফাইনালে দুই দলের ক্রিকেটাররা যে সকল মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন।
বিরাট কোহলি:
ওডিআইতে ১৫০টি ছক্কার রেকর্ড গড়া থেকে ১টি ছয় দূরে রয়েছেন বিরাট কোহলি। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের দিক থেকে সচিন তেন্ডুলকরকে (৬৭৩) ছাপিয়ে যাওয়ার জন্য বিরাট কোহলির (৫৯৪) আর ৮০ রান। এ ছাড়া ওডিআইতে ৫০টি শতরানের রেকর্ড গড়ার জন্য বিরাটের চাই আর ১টি শতরান।
শুভমন গিল:
ওডিআইতে ২৫০টি চারের মাইলস্টোন স্পর্শ করার জন্য শুভমন গিলের প্রয়োজন আর ৩টি চার। এবং ওডিআইতে ৫০টি ছক্কার রেকর্ড স্পর্শ করতে হলে শুভমনের প্রয়োজন আর ১টি ছয়।
রবীন্দ্র জাডেজা:
ক্রিকেটের তিন ফর্ম্যাটে ৫৫০টি উইকেটের রেকর্ড গড়ার জন্য অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার চাই আর ৪টি উইকেট। ওডিআইতে ২০০টি চারের মাইলফলকে পৌঁছতে হলে জাডেজাকে মারতে হবে আর ১টি চার।
জসপ্রীত বুমরা:
ক্রিকেটের তিন ফর্ম্যাটে ৩৫০টি উইকেটের রেকর্ড স্পর্শ করার জন্য বোলার জসপ্রীত বুমরার চাই আর ২টি উইকেট।
রাচিন রবীন্দ্র:
ক্রিকেটের তিন ফর্ম্যাটে ১০০টি চারের রেকর্ড গড়া থেকে কিউয়ি তরুণ তুর্কি রাচিন রবীন্দ্র ৫টি চার দূরে রয়েছেন।
মিচেল স্যান্টনার:
ক্রিকেটের তিন ফর্ম্যাটে ২৫০টি উইকেট পূর্ণ করার জন্য কিউয়ি বোলার মিচেল স্যান্টনারের চাই আর ২টি উইকেট।
ড্যারেল মিচেল: নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ড্যারেল মিচেলের ওডিআইতে ১৫০০ রান পূর্ণ করতে হলে চাই আর ৫৭ রান।
লকি ফার্গুসন:
ওডিআইতে উইকেটের সেঞ্চুরি করার জন্য লকি ফার্গুসনের প্রয়োজন ১টি উইকেট।
টম ল্যাথাম:
ওডিআইতে ৪ হাজার রান পূর্ণ করার জন্য নিউজিল্যান্ডের ক্রিকেটার টম ল্যাথামের প্রয়োজন ৪৮ রান।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
