কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : অভিনভ সিং বিন্দ্রা। ভারতীয় এই শুটারের জন্মদিন আগামীকাল, ২৮ সেপ্টেম্বর। তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক গেমসে স্বর্ণ পদক বিজয়ী একজন শুটার। ২০০৮ বেইজিং অলিম্পিক গেমসে প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ পদক জিতেন তিনি। এটি ছিল ১৯৮০ সালের পরে ভারতের প্রথম স্বর্ণ জয়, তখন পুরুষ ফিল্ড হকি দল স্বর্ণ পদক জিতেছিল। তিনি একমাত্র ভারতীয় ক্রীড়াবিদ, যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক গেমস উভয় প্রতিযোগিতায় একই সময়ে স্বর্ণ জিতেছেন। ২০০৮ বেইজিং গেমসের আগে ২০০৬ আইএসএসএফ বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছিলেন। এছাড়া বিন্দ্রা ২০১৪ কমনওয়েলথ গেমসে স্বর্ণ জিতেছেন।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
