শিমলা, ২০ সেপ্টেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশে দীর্ঘ দুর্যোগের পর অবশেষে তিন দিনের জন্য রোদের দেখা মিলেছে। শিমলা সহ রাজ্যের বহু জায়গায় শনিবার সকাল থেকেই আবহাওয়া পরিষ্কার। এদিন আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে , ২১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে। তবে ২৪ সেপ্টেম্বর থেকে বর্ষা ফের সক্রিয় হয়ে উঠবে এবং ২৬ সেপ্টেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মরশুমের শেষ পর্যায়ে পৌঁছে গেলেও এখনও বৃষ্টিতে বিপর্যয়ের আশঙ্কা কাটেনি।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
