কলকাতা, ২৮ জুন (হি.স.): কলকাতার দুর্গাপুর সেতু শনিবার দুপুর ২টো থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। উল্লেখ্য, দুর্গাপুর সেতু নিউ আলিপুর এবং চেতলাকে যুক্ত করায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেতুটি ডিরোজিও সেতু নামেও পরিচিত।
কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি সূত্রে জানা গেছে, সেতুর ভারবহন ক্ষমতা যাচাই করা হবে। সেই কারণেই এই সেতু বন্ধ রাখা হবে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
