লামডিং (অসম), ১৯ আগস্ট (হি.স.) : হোজাই জেলার অন্তর্গত লামডিং-লংকা ২৭ নম্বর জাতীয় সড়কে সংঘটিত যান দুৰ্ঘটনায় গুরুতরভাবে দুই বাইক আরোহী জখম হয়েছেন। আহত দুই বাইক আরোহীকে লামডিঙের ১ নম্বর খাংগার গ্রামের বাসিন্দা অশোক ছেত্ৰী এবং বাপন সাহা বলে শনাক্ত করা হয়েছে।
ঘটনা গতকাল সোমবার রাতে সংঘটিত হয়েছে। মধ্যরাতে জাতীয় সড়কে দুই যুবককে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন কতিপয় পথচারী। তাঁরা তাঁদের উদ্ধার করে নিয়ে যান লামডিং সিভিল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁদের শারীরিক অবস্থা সংকটজনক বলে ডিফু মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেছেন।
জানা গেছে, দুই বন্ধু অশোক ছেত্ৰী এবং বাপন সাহা বাইকে চড়ে লংকা থেকে লামডিঙে বাড়ি আসছিলেন। কিন্তু কীভাবে তাঁরা দুর্ঘটনার শিকার হয়েছেন সে সম্পর্কে কোনও তথ্য নেই পুলিশের কাছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস
