দেহরাদূন, ২০ জুন (হি.স.): ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু –র জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। শুক্রবার সকালে রাষ্ট্রপতির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।
এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী মুর্মুকে নারী ক্ষমতায়নের প্রতীক বলে অভিহিত করেন। তিনি লেখেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জিকে জন্মদিনের শুভেচ্ছা। তিনি দীর্ঘজীবী, সুস্থ ও সমৃদ্ধ হোন এই কামনা করি। তাঁর জীবন ও নেতৃত্ব দেশজুড়ে কোটি কোটি মানুষকে, বিশেষ করে নারীদের জন্য এক অবিরাম অনুপ্রাণিত করে চলেছে।
প্রসঙ্গত, দ্রৌপদী মুর্মু (জন্ম: ২০ জুন ১৯৫৮) হলেন প্রাক্তন শিক্ষক। তিনি ২০২২ সাল থেকে ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি এই পদে অধিষ্ঠিত সর্বকনিষ্ঠ ব্যক্তি এবং স্বাধীন ভারতে জন্মগ্রহণকারী প্রথম রাষ্ট্রপতি। একই সঙ্গে তিনি প্রথম তফসিলি উপজাতির অন্তর্গত, যিনি ভারতের রাষ্ট্রপতির পদে মনোনীত হয়েছেন।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
