কলকাতা, ১০ অক্টোবর, (হি.স.): “রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা দফতরের পক্ষ থেকে এক পয়সাও বরাদ্দ করা হয়নি। এত বড় বন্যা হয়ে গেল অথচ রাজ্য সরকারের অর্থনৈতিক দফতরের পক্ষ থেকে কোনও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়নি।” শুক্রবার এই অভিযোগ করেন বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়।
সাংবাদিক সম্মেলন তিনি উত্তরবঙ্গের বন্যা প্রসঙ্গে বলেন, বিজেপির সাংসদ, বিধায়ক, নেতা-মন্ত্রীরা উত্তরবঙ্গের মানুষদের কাছে সেবা পৌঁছে দিতে গিয়েছিলেন। কিন্তু এই তৃণমূলের অনুপ্রবেশকারী সমর্থকরা আমাদের আক্রমণ করেছে।”
—————
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত
