মির্জাপুর, ৪ জুলাই (হি.স.) : মির্জাপুরে বিষাক্ত মাশরুমের দাপট। বৃহস্পতিবার রাতে উত্তর প্রদেশের মির্জাপুরের রাজগড় থানার অন্তর্গত রেকরি গ্রামে একই পরিবারের পাঁচজন সদস্য অসুস্থ হয়ে পড়েন। প্রত্যেককেই রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। গ্রামের বাসিন্দা দোয়াসী দেবী খেত থেকে মাশরুম সদৃশ এক ধরনের ছত্রাক সংগ্রহ করে আনেন ও সন্ধ্যায় তা রান্না করে পরিবারের সবাইকে পরিবেশন করেন। খাবারের কিছুক্ষণ পরই তাঁরা—দোয়াসী (৩৮), পূর্ণিমা (৬), ববি (১৬), জ্যোতি (১০) ও বিমলা (১৮)—বমি, পেট ব্যথা ও ডায়রিয়ার শিকার হন।
শুক্রবার বর্ষায় ছত্রাক থেকে সতর্ক থাকার পরামর্শ এই ঘটনার পর কৃষি বিভাগ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। কৃষি আধিকারিক সন্তোষ কুশওয়াহা জানান, বর্ষায় খেত বা পচা জায়গায় যে ছত্রাক জন্মায় তা সাধারণত বিষাক্ত হয়। এদের নিচে হলুদ বা কালচে স্তর থাকে। এক চিকিৎসক জানান, ৫ জনেরই অবস্থা আশঙ্কাজনক। তবে সময়মতো চিকিৎসা শুরু হওয়ায় অবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
