কলকাতা, ১৮ অক্টোবর, (হি.স.) : ইজেডসিসি চত্বরে গত তিন বছরের মতো এবারও হচ্ছে বিজেপির উদ্যোগে দুর্গাপুজো। তবে সরাসরি বিজেপির বদলে এবার উদ্যোক্তা বিজেপির কর্মী, সমর্থকদের সংগঠন ‘ভারতীয় সংস্কৃতি মঞ্চ’।
এ বিষয়ে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,”দলের পুজো নয়। তবে দলের কয়েক জন কার্যকর্তার উদ্যোগেই হচ্ছে। এর বেশি কিছু নয়।” সল্টলেকে বিজেপির উদ্যোগে এই পুজোর উদ্বোধনও করেছেন সুকান্তবাবু। উল্লেখ্য, পার্টির উদ্যোগে দুর্গাপুজো করা নিয়ে দলের মধ্যে বিভিন্ন সময়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, সেই বিতর্ক এড়াতেই কি সরাসরি বিজেপির সাংস্কৃতিক সেলের ব্যানারে এবার পুজো করছে না রাজ্য নেতারা? সরাসরি জবাব না দিয়ে প্রশ্নের এড়িয়ে গিয়েছেন দলের নেতারা।
হিন্দুস্থান সমাচার/ অশোক
