ধলাই(ত্রিপুরা), ৩০ অক্টোবর(হি স ) রাজনৈতিক প্রেক্ষাপট ও উত্তেজনা ক্রমেই ঘনীভূত হচ্ছে গন্ডাতুইসা মহকুমায় । লোকসভা ভোট কে সামনে রেখে নিজেদের পক্ষে জনমত বাড়াতে সক্রিয় হচ্ছে সব রাজনৈতিক দল । এরই মধ্যে লক্ষ্মীপুজোর রাতে ব্লক যুব কংগ্রেস সভাপতির বাড়িতে সশস্ত্র হামলায় চাঞ্চল্য ও গুঞ্জন ছড়িয়েছে ।
লক্ষ্মী পূজার রাতে ৪৪ রাইমাভ্যেলী গন্ডাছড়া মহকুমা ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকারের বাড়িতে একদল দুষ্কৃতিকারীরা হামলা চালায়। দুষ্কৃতকারীদের মধ্যে একজনকে সনাক্ত করা সম্ভব হয় । তারপর সোমবার ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার গন্ডাছড়া থানায় মামলা দায়ের করেন। ঘটনার বিবরণে যারা যায় গত ২৮ অক্টোবর লক্ষ্মী পূজার দিনে গভীর রাতে দা লাঠি নিয়ে একদল দুষ্কৃতি ৪৪ রাইমাভ্যেলী গন্ডাছড়া মহকুমা ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকারকে প্রাণে মারার প্রচেষ্টায় তার বাড়িতে হামলা করে। তারপর বাদল সরকারের চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে আসে। দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পালিয়ে গেলেও দুষ্কৃতিকারীদের মধ্যে একজনকে সনাক্ত করতে পারে বাদল সরকার। তারপর বাদল সরকার গন্ডাছড়া থানার দারস্ত হয় এবং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন সঠিক বিচারের আশায়। মামলা নিয়ে উক্ত ঘটনার তদন্তে রয়েছে গন্ডাছড়া মহকুমা থানার পুলিশ।
তবে কি কারনে যুব কংগ্রেস সভাপতি বাদল সরকারের উপর এই আক্রমণ পিছনে কি অন্য রহস্য নাকি রাজনৈতিক শত্রুতা তা নিয়ে এলাকায় গুঞ্জন । তাছাড়া এই হামলা কি কংগ্রেসের স্ব- দলীয় গোষ্ঠী দ্বন্দ্বের ফসল না কি শাসকের হুংকার সেটা নিয়েও রহস্য ঘনীভূত হয়েছে ।
হিন্দুস্থান সমাচার/ অনীশ
