পাটনা, ২ অক্টোবর (হি.স.): বিহারের ক্যামূরে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে,বৃহস্পতিবার দুরগাবতী থানার অন্তর্গত ছজ্জুপুর পুকুরের কাছে। দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং সাতজন গুরুতরভাবে আহত ।
পুলিশ সূত্রে জানা যায়, রোহতাস থেকে উত্তর প্রদেশগামী একটি গাড়ি পেছন দিক থেকে একটি কনটেনারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই এক মহিলা ও দুই পুরুষের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করার পর আশঙ্কাজনক অবস্থায় অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন মুসলিম আনসারি (৪৮), মুনা আনসারি (৪৫) ও রজিয়া খাতুন (৬০) ।
এক পুলিশ আধিকারিক জানান, গাড়িটি সাসারাম থেকে বারাণসীর দিকে যাচ্ছিল, তখন ছজ্জুপুর পুকুরের কাছে কনটেনারের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনায় তিনজনের মৃত্যু ও সাতজন আহত হয়েছে, যাদের চিকিৎসা চলছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
