কলকাতা, ২৬ সেপ্টেম্বর (হি. স.) : ব্লক লেভেল অফিসার পদে স্থায়ী কর্মী নিয়োগের দাবিতেই সোচ্চার বিজেপি। মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎকার পর্বে এদিন কমিশনের কাছে ৫ হাজার স্থায়ী কর্মীদের তালিকাও জমা দেওয়া হয়েছে। অথচ, স্থায়ী কর্মী অমিল বলে কমিশনের তরফেও প্রচার করা হচ্ছে ।উল্লেখ্য, এ নিয়ে সরব বিরোধীরা। বিজেপির তরফে ওই প্রতিনিধি দলের আরো অভিযোগ যে, তৃণমূল কংগ্রেসের ব্লক লেভেল অফিসার এজেন্ট তথা বি এল ও পদে নিযুক্ত করা হচ্ছে। নিরপেক্ষতার প্রশ্নে কমিশনের ভূমিকা সঠিক ও স্বচ্ছ নয় বলে জানানো হয়েছে। প্রতিনিধি দলের নেতা শিশির বাজোরিয়া অভিযোগ করেছেন, তৃণমূল কর্মীদের বেছে বিএলও পদে নিয়োগ করছেন বিডিও এবং এসডিও। মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তা নিয়েই এদিন অভিযোগ তোলা হয়েছে। যদিও তা খতিয়ে দেখার আশ্বাস পর্যন্ত মেলে নি বলে দাবি বিজেপির প্রতিনিধি দলটির। বুথ লেভেল এজেন্ট – ১ পদে নিয়োগের পর এবার বিএলও – ২ পদেও নিয়োগ করার কাজ চলছে। সুতরাং এই মুহূর্তে মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর থেকে বিডিও এবং এসডিও দের কাছে নির্দেশ পাঠানো দরকার যে, তৃণমূল স্তরে বি এল ও মিলছে না। এ নিয়ে তাদের হলফনামা দিতে হবে। প্রসঙ্গত, ২০ হাজারের ওই পদে ঘাটতি রয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
