অমৃতসর, ৮ সেপ্টেম্বর (হি.স.): সোমবার সকাল থেকে ফের বৃষ্টি শুরু হয়েছে পঞ্জাবের বিভিন্ন এলাকায়। আবহাওয়া দফতর জানাচ্ছে, এ দিন সকাল থেকেই অমৃতসর, লুধিয়ানা, পাটিয়ালা, গুরুদাসপুর, ফরিদকোটের মতো এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়েছে।ফের বৃষ্টির ভ্রুকুটিতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে সেই রাজ্যের বাসিন্দাদের। মূলত পঞ্জাবের কৃষকরা চাষের ক্ষতির আশঙ্কা করছেন।
উল্লেখ্য, বন্যা-বিধ্বস্ত পঞ্জাবের পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে মঙ্গলবার পঞ্জাব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ব্যক্তিগতভাবে সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করবেন এবং ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করার জন্য বাস্তবতা বোঝার চেষ্টা করবেন।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
