আমরোহা, ২৭ আগস্ট (হি.স.): নয়ডার পরে এ বার উত্তর প্রদেশের আমরোহা জেলায় পণের জন্য এক মহিলাকে পুড়িয়ে মারার ঘটনা সামনে এল। এই ঘটনায় মৃতার শ্বশুর বাড়ির ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নারাংপুর গ্রামে।
পেশায় নার্স বছর ৩২-এর পারুলকে নিয়মিত পণের জন্য হেনস্থা করা হত বলে অভিযোগ। পারুলের স্বামী দেবেন্দ্র উত্তর প্রদেশ পুলিশের কনস্টেবল। ছুটিতে তিনি বাড়িতে ছিলেন। সেই সময়েই পারুলকে পুড়িয়ে মারা হয় বলে জানা গেছে। ওই কনস্টেবলকেও গ্রেফতার করা হয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
