নগাঁও (অসম), ২৯ অক্টোবর (হি.স.) : নগাঁওয়ের অপহৃতা ছাত্ৰীকে সংজ্ঞাহীন অবস্থায় গোয়ালপাড়া থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার কলেজে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে সন্ধানহীন হয়ে গিয়েছিল একাদশ শ্রেণির ছাত্ৰী। নগাঁওয়ের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ৰীটি পুরণিগুদাম এলাকার বাসিন্দা।
মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ার পর তা মা থানায় এফআইআর দায়ের করেন। এফআইআর-এর ভিত্তিতে নিখোঁজ সংক্রান্ত মামলা রুজু করে পুলিশ মাঠে নামে। ঘটনার খবর দেওয়া হয় সন্দেহজনক জেলার পুলিশ প্রশাসনকে।
সে অনুয়ায়ী গতকাল রাতেই গোয়ালপাড়া জেলা পুলিশ অভিযান চালিয়ে এক অপহরণকারী সহ উদ্ধার করেছে নিখোঁজ ছাত্ৰীকে। জানা গেছে, সংজ্ঞাহীন অবস্থায় ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত ছাত্রী এবং অপহরণকারীকে নিয়ে আসতে আজ রবিবার দুপুরের দিকে নগাঁও পুলিশ গোয়ালপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা / সমীপ
