দুমকা, ৩১ জুলাই (হি.স.): ইটের পাঁজায় গাড়ির ধাক্কায় অন্তত পাঁচ জন পুণ্যার্থী আহত হয়েছেন ঝাড়খণ্ডের দুমকা জেলায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে দেওঘরের বৈদ্যনাথ ধাম থেকে দর্শন করে ফিরছিলেন ভক্তেরা। সেখান থেকে দুমকার বাসুকিনাথ মন্দিরে যাওয়ার কথা ছিল তাঁদের।
পথে জারমুন্ডি থানার বেলটিকরি গ্রামে দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়িটি কী ভাবে নিয়ন্ত্রণ হারাল, খোঁজ করা হচ্ছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
