জম্মু, ১৩ আগস্ট (হি.স.): খারাপ আবহাওয়া সত্ত্বেও বুধবার সকাল থেকে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ফের স্বাভাবিক হয়েছে সব ধরনের যান চলাচল। ছোট গাড়িগুলিকে দুই দিক থেকেই যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে, তবে বড় গাড়িগুলিকে আপাতত শুধু জম্মু থেকে শ্রীনগরের দিকে যেতেই ছাড়পত্র দেওয়া হয়েছে। শ্রীনগর থেকে জম্মুর দিকে বড় গাড়িগুলিকে চলাচলের ছাড়পত্র দেওয়া হয়নি।
ট্রাফিক বিভাগের এক আধিকারিক জানান, জাতীয় সড়কে স্বাভাবিক নিয়মে যান চলাচল শুরু হয়েছে। যান চলাচলের জন্য নির্ধারিত সময়ের বাইরে কোনও গাড়িকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না। নির্দিষ্ট সময়ের বাইরে গাড়ি ছাড়ার অনুমতি নেই বলেই জানিয়েছেন তিনি। অন্যদিকে, মুঘল রোড, সিন্থন রোড ও এসএসজি রোডে গাড়ি চলাচল ফের শুরু হওয়ায় স্বস্তিতে সাধারণ যাত্রী এবং পণ্যবাহী পরিবহণ পরিষেবা।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
