কলকাতা, ২ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া নিয়ে কটাক্ষ করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
মঙ্গলবার তসলিমা সামাজিক মাধ্যমে লিখেছেন, “খালেদা জিয়ার সুস্থতার জন্য লক্ষ লক্ষ লোক দোয়া করছে। কিন্তু কারও দোয়া কাজে লাগবে না। কারণ দোয়া কাজে লাগে না। পৃথিবীর আর কিছু এত ব্যর্থ নয়, যত ব্যর্থ দোয়া বা প্রার্থনা।”
প্রতিক্রিয়ায় অনিমেষ বৈশ্য লিখেছেন, “খাঁটি কথা বলেছেন।” জাহাঙ্গির আলম লিখেছেন, “মারা যাবে খালেদা জিয়া। শরীরে অনেক রোগ বাসা বেধেছে। যে মরার সে দোয়া করলেও মরে, দোয়া না করলেও মরে। যে বাঁচার সে বাচবেই। বাঁচা মরার সাথে দোয়ার সম্পর্ক না থাকলেও ডাক্তার নার্স ওষুধ ও চিকিৎসা বিজ্ঞানীদের বাচার সম্পর্ক আছে। কিন্তু সেই ডাক্তারও যখন বলে রোগীর জন্য দোয়া করেন সকলে তখন ডাক্তারের ঐ কথাটা শুনতে খুবই খারাপ লাগে।”
রেহান শোভন লিখেছেন, “মৃত্যুর সময় হলে মরবেই। দোয়া দিয়ে তো মৃত্যু আটকানো যায় না।” নীনা আহমেদ লিখেছেন, “ঠিক তাই । দোয়া কোন কাজে লাগেনা। কেউ সুস্হ হতে পারে শুধু চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে অথবা বৈজ্ঞানিক কোন কারনে চিকিৎসা ছাড়াও। যে হাত পা ছাড়া জন্মায, সারা পৃথিবীর মানুষ কায় মনোবাক্যে দোয়া করলেও তার হাত পা গজাবেনা । তবে চিকিৎসা বিজ্ঞান তাকে কৃত্রিম হাত পা দিয়ে সাহায্য করতে পারে।”
প্রসঙ্গত, খালেদা জিয়া ১৯৯১-১৯৯৬ সাল এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও দলনেত্রী। তাঁর স্বামী জিয়াউর রহমান ১৯৭৮ সালে দলটি প্রতিষ্ঠা করেন।
—————
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত
