ধর্মশালা, ১ সেপ্টেম্বর (হি.স.) : খারাপ আবহাওয়ার কারণে দিল্লিতেই থেকে গেলেন বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা। সোমবার দালাই লামার ধর্মশালার ম্যাকলিওডগঞ্জে তার বাসভবনে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু কাংড়ায় বৃষ্টির রেড অ্যালার্ট এবং ম্যাকলিওডগঞ্জের রাস্তার ক্ষতি এবং অন্যান্য কারণে দালাই লামার সফর আপাতত স্থগিত করা হয়েছে। এমন আবহাওয়া এবং খারাপ রাস্তার মধ্যে যদি আবার দালাই লামাকে দিল্লি বা অন্য কোথাও যেতে হয়, তাহলে তা কঠিন হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে, এখন তার বাড়ি ফেরার পরবর্তী সময়সূচীর জন্য অপেক্ষা করা হচ্ছে।
উল্লেখ্য, ধর্মীয় নেতা দালাই লামা গত দেড় মাস ধরে লাদাখ সফরে ছিলেন, তিনি মাত্র তিন দিন আগে লাদাখ থেকে দিল্লি পৌঁছেছিলেন, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে এদিন ম্যাকলিওডগঞ্জে পৌঁছাতে পারেননি।
হিন্দুস্থান সমাচার / সোনালি
