বাজারিছড়া (অসম), ১১ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকাধীন বাজারিছড়ার কালাছড়া নেতাজিপল্লিতে অবস্থিত সর্বজনীন কালীবাড়ি চ্যারিট্যাবল ট্রাস্ট আয়োজিত মাতৃপুজোর প্রস্তুতি সম্পন্ন। এবারের কালীপুজোয় বরাক উপত্যকার বিশিষ্ট শিল্পীরা শ্যামাসংগীত পরিবেশেন করবেন।
কালী পূজার দিন সন্ধ্যা থেকে শুরু হবে জমজমাট শ্যামা সংগীতের আসর। আসর মাতাবেন বরাক উপত্যকার স্বনামধন্য সংগীতশিল্পী তথা ত্রিপুরা আইডল ২০২৩-এর রানার্সআপ অভয় অধিকারী। শ্যামা সংগীত পরিবেশন করবেন বাহার দেবনাথ, পূজা দেবনাথ সহ আরও বহু শিল্পী।
উল্লেখ্য, এই কালীবাড়িতে এবার মাতৃপূজার দশ বছর পূর্ণ হবে। সাত্বিকতার মাধ্যমে পূজার্চ্চনা অনুষ্ঠিত হবে। পূজা করবেন পুরোহিত বিধান ভট্টাচার্য। রাতে কালীপূজা শেষে পরের দিন সকাল পর্যন্ত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
এবারের কালীপূজা পরিচালন কমিটির সভাপতির দায়িত্বে আছেন মিহির দাস, সম্পাদক পরিতোষ দেব এবং কোষাধ্যক্ষ কানাইলাল রবিদাস। সবাইকে কালীপূজা ও দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানিয়েছন কালাছড়া নেতাজিপল্লি সর্বজনীন কালীবাড়ি চ্যারিট্যাবল ট্রাস্টের সভাপতি অজয় সূত্রধর ও সম্পাদক জন্মজিত দাস। পাশাপাশি তাঁরা কালী পূজায় এলাকার সকল সনাতনী ভক্তদের উপস্হিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ / সমীপ
