কলকাতা, ১৫ অক্টোবর (হি.স.): কন্টেনার এবং একটি মোটরবাইকের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে এক যুবকের। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে ওয়াটগঞ্জ থানা এলাকার খিদিরপুর মোড়ের কাছে। মৃত যুবকের নাম মহম্মদ সনু। তাঁর বাড়ি জোড়াসাঁকো থানা এলাকায়। অ্যাপ নির্ভর মোটরবাইক চালাচ্ছিলেন তিনি।
ঘটনার পরেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। পুলিশ কন্টেনার চালককে আটক করেছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
