কলকাতা, ১২ ডিসেম্বর (হি. স.): কলকাতা যাদুঘরের আশুতোষ হলে শুক্রবার জেলবন্দীদের নিয়ে অনুষ্ঠান হল। প্রেসিডেন্সী ও দমদম সংশোধনাগারের ৪০ জন বন্দীদের নিয়ে গড়ে তোলা হয়েছে এক তথ্যচিত্র – আই এম এ সিটিজেন টু শীর্ষক তথ্যচিত্রের এদিন সূচনা করা হয়েছে। জেলবন্দী হলেও তো আসামী একজন দেশের নাগরিক। তাই তাদের কড়া নিরাপত্তার মধ্যেই এদিন বিশেষভাবে অনুমতি সাপেক্ষে অনুষ্ঠানে হাজির করা হয়। ফের তাদের অনুষ্ঠান শেষে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সংশ্লিষ্ট সংশোধনাগারে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের আইনজীবী সম্পূর্ণা ঘোষ এই তথ্যচিত্রটির মূল চিন্তা ভাবনা থেকে শুরু করে পরিকল্পনার জন্যে সমগ্র উদ্যোগে আবদ্ধ। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বিভাগীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন – সমাজকর্মী অলকানন্দা রায়, মানবী বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য, কুনাল ঘোষ প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
