রাতাবাড়ি (অসম) কংগ্রেসে ধস অব্যাহত। আজ রবিবার রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের হাত ধরে প্রায় এক হাজার কংগ্ৰেস কৰ্মী দলত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন।
লোকসভা নির্বাচনের দিন যতি ঘনিয়ে আসছে, তত দিন দিন, প্রায় প্রতিদিন বিভিন্ন এলাকায় রাজনৈতিক নেতা-কর্মী বিজেপিতে যোগদান পর্ব অব্যাহত রয়েছে।
সমান্তরালভাবে আজও রাতাবাড়ি বিধানসভা এলাকাধীন পাতিয়ালা, বিদ্যানগর এবং দুল্লভছড়া গ্রাম পঞ্চায়তের কংগ্রেসি ওয়ার্ড সদস্য, মণ্ডল সভাপতি, বুথ সভাপতি সহ প্রায় এক হাজার কংগ্ৰেস কৰ্মী বিজেপিতে যোগদান কচেছেন।
এ সম্পর্কে বিধায়ক বিজয় মালাকার বলেন, উন্নয়ন দেখে এবার সংখ্যালঘুরাও বিজেপি প্রার্থীকে ভোট দেবেন। এবার বিজেপি প্ৰাৰ্থী কৃপানাথ মালাহ দেড় লক্ষের বেশি ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে আশা ব্যক্ত করেছেন বিধায়ক মালাকার।
