তেলেঙ্গানা পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে তেলেঙ্গানার এক সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তেলেঙ্গানা রাজ্যের করিমনগর জেলার সাংসদ এবং বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। সঞ্জয় কুমার ছাড়াও ৯ জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে পুলিশ।
জানা গিয়েছে, সঞ্জয় সহ বাকি ৯ জন পুলিশকে দায়িত্ব পালনে বাধা দিয়েছে। শুধু তাই নয়, চেঙ্গিরলা গ্রামে সরকারি সম্পত্তির ক্ষতিও করেছে। এদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।
