শিমলা, ২২ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে ২২ জানুয়ারি, সোমবার ছুটি ঘোষণা করল হিমাচল প্রদেশ সরকার। অর্ধদিবস নয়, গোটা দিনের জন্যই ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি দফতর, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকবে আগামীকাল।
রবিবার হিমাচল প্রদেশ সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে ২২ জানুয়ারি হিমাচল প্রদেশে সরকারি ছুটি থাকবে। হিমাচলের সুখবিন্দর সিং সুখু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি দফতর, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকবে আগামীকাল। এছাড়াও ব্যাঙ্কও এই ছুটির আওতায় থাকবে।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
