কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি.স.): শিক্ষক দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। তাঁর কথায়, শুধু পাঠদান নয়, মানুষ গড়ার কারিগর হলেন শিক্ষকরা। শুক্রবার এক্স হ্যান্ডেলে ডঃ সুকান্ত মজুমদার লিখেছেন, সকলকে জানাই শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা। শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি মানুষ গড়ার কারিগর, সমাজের আলোকবর্তিকা। আজকের এই পবিত্র দিনে তাঁদের সকলের প্রতি জানাই আমার গভীর কৃতজ্ঞতা ও প্রণাম।
সুকান্ত মজুমদার এক্স-এ আরও লিখেছেন, মহান দার্শনিক, প্রাজ্ঞ অধ্যাপক, ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি ভারতরত্ন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ মহাশয়ের জন্মদিবসে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধার্ঘ্য। তাঁর আদর্শ, জ্ঞান ও মূল্যবোধ যুগে যুগে আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
