বীরভূম, ৬ আগস্ট (হি.স.): জলের চাপে লাভপুরে কুঁয়ে নদীর বাঁধের শেষপ্রান্ত ভেঙে গেল। জানা গেছে, বুধবার কুঁয়ে নদীর দক্ষিণ তীর বরাবর খাঁপুর বিল সংলগ্ন বাঁধের অংশ ভেঙে যায়। নদী থেকে বিল হয়ে জল ঢুকে পড়েছে চাষের খেতে। যদিও বাঁধের ফাটল বাড়ার বিষয়টি স্থানীয়দের নজরে আসে মঙ্গলবার রাতেই।
জানা যাচ্ছে, জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকার কৃষিজমি। পাশাপাশি, এখনও জলবন্দি ঠিবা অঞ্চলের জয়চন্দ্রপুর, চতুর্ভুজপুর, হরিপুর-সহ একাধিক গ্রাম।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
