কলকাতা, ৩০ অক্টোবর (হি.স.): রাতে ও সকালে অনুভূত হচ্ছে হালকা ঠান্ডা, নামছে তাপমাত্রার পারদও। আবহাওয়া রয়েছে মোটামুটি মনোরমই, এই আবহে এবার শীতের প্রতীক্ষায় দিন গুনছে বঙ্গভূমি। ইতিমধ্যেই উত্তরবঙ্গে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও শীত শীত অনুভূত হচ্ছে। তবে, কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে এখনও শীতের পরশ সেভাবে অনুভূত হয়নি।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কিছু দিন মূলত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। রাতের দিকে নামবে তাপমাত্রা, তবে দিনের বেলায় উধাও হয়ে যাবে হালকা ঠান্ডা। আপাতত কিছু দিন রাতে ও সকালের দিকে অনুভূত হবে হিমেল পরশ। সোমবার সকালেই কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে হালকা হালকা ঠান্ডা অনুভূত হয়েছে।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
